1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

আবারো নৌকার মাঝি হলেন আইভী

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৫২ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: অবশেষে আবারো নৌকার মাঝি হয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার স্বপ্ন পুরণ হলো ডা. সেলিনা হায়াৎ আইভী।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ৮টায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২ ডিসেম্বর বিকেল থেকে আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছিল। সকলেই দলীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে ছিলেন। কে পাবে আওয়ামী লীগের মনোনয়ন তা নিয়ে ছিল অনেক জল্পনা কল্পনা। শেষ পর্যন্ত সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মেয়র আইভীই পেয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন।

এদিকে ঘোষণার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন কর্মী সমর্থকেরা। এরপর মেয়র আইভীর পক্ষে তারা শহরে আনন্দ মিছিল বের করেন। নারায়ণগঞ্জ থেকে আইভী ছাড়াও এই মেয়র পদের জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলার সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল ও মহানগরের সহ-সভাপতি চন্দন শীল দলের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।

জানা যায়, ২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটির ভোট হয়েছিল। প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি। সেক্ষেত্রে বর্তমান সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তাই মেয়াদ শেষ হওয়ার ছয় মাসের (১৮০ দিন) মধ্যে চলতি বছরের ১১ আগস্ট থেকে আগামী বছরের ৭ ফেব্রুয়ারির মধ্যে নারায়ণগঞ্জ সিটির নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL