1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

একটু চেষ্টা করলে এটা হবে সর্বকালের সেরা কমিটি: আশা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯
  • ৯৪৩ Time View
না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা বলেন, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে তারাই বিএনপির রাজনীতি করে।

আর যারা এই কমিটিতে স্থান পেয়েছে তাদের অধিকাংশই নির্যাতিত। যিনি এই কমিটির সদস্য পদে আছেন আমি মনে করি তিনি মহানগরের প্রতিটি ওয়ার্ডে রাজনীতি করার যোগ্যতা রাখে। আমরা যদি যার যার অবস্থান থেকে একটু চেষ্টা করি তাহলে সর্বকালের সেরা হিসেবে এই কমিটিকে প্রতিষ্ঠিত করা সম্ভব।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বাদ আছর কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগামী ১৯ আগষ্ট স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি মূলক সভা তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আজ ১৫ আগষ্ট আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন সেই রকম পরিবেশ বা পরিস্থিতি না থাকার কারনে আমরা আমাদের মায়ের জন্মদিন পালন করতে পারিনি। তিনি আজ সরকারের দেয়া মিথ্যা মামলায় কারাগাড়ে আছেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি।

সেই সাথে আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারকে হত্যা করেছে আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি।

উপস্থিত নেতৃবৃন্দদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দলের এই দুঃসময়ে কোন কারনে কমিটির সিনিয়র নেতৃবৃন্দরা যদি আপনাদের সাথে যোগাযোগ করতে না পারে। সে ক্ষেত্রে কমিটির যে কোন নেতার মাধ্যমে আপনাদের কাছে সাংগঠনিক বা দলীয় কর্মসূচির তথ্য পৌছে যাবে। এতে করে আপনারা মন খারাফ করবেন না যে সিনিয়র নেতৃবৃন্দরা আমাদের সাথে যোগাযোগ করলো না।

আমরা চাইছি সিনিয়র নেতৃবৃন্দদের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব প্রতিটি থানা ও ওয়ার্ড কমিটি গুলো দিয়ে দিবো। আপনারা কমিটি করে আমাদের কাছে জমা দিয়ে দেন। আর না দিতে পারলে এটার ব্যর্থতা আপনাদের।

এর আগে আগামী ১৯ আগষ্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের বিষয় নবগঠিত নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটির নেতৃবৃন্দদের পরামর্শ নেন।

এসময় উপস্থিত ছিলেন নবগঠিত নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটির অধিকাংশ নেতৃবৃন্দ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL