1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

সাম্প্রদায়িক দাঙ্গা নিরসনে ওসমান পরিবারের অসামান্য অবদান রয়েছে : এড. খোকন সাহা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৩৬৬ Time View
poja

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ‘মানবাধিকারের সংগ্রাম চলছে চলবেই’ এ স্লোগানকে সামনে রেখে সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ সহ ২০১৮ সালের সংসদ নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সকাল-সন্ধ্যা গণঅনশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) চাষাড়া শহীদ মিনারে ৭ দফা দাবীতে এ কর্মসূচী পালন করা হয়।

গণঅনশনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা সবাইকে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।

৭ দফা দাবীগুলো হলো- সংখ্যালঘু আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন যথাযথ প্রণয়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।

এসময় এড. খোকন সাহা বলেন, ২০১৮ সালের নির্বাচনের পূর্বে আমাদের নেত্রী যে ইশতেহার দিয়েছিলেন সেটা অবশ্যই সেটা পূরণ হবে। হয়তো কিছু কাজ করতে গিয়ে সমস্যার সৃষ্টি হয়। এ শহরে যে কটি অসাম্প্রদায়িক পরিবার রয়েছে তার মধ্যে ওসমান পরিবার অন্যতম। অথচ সাম্প্রদায়িক দাঙ্গা নিরসনে এ পরিবারের রয়েছে অসামান্য অবদান। দেবোত্তর, ওয়াকফ বা এস্টেটের সম্পত্তি যদি কেউ অবৈধভাবে ভোগ করতে চায় তাহলে কোন ছাড় হবেনা জিউস পুকুরের মামলায় আমাদের পক্ষেই রায় হবে। আপনাদের দাবীর প্রতি আমরা একাত্মতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী, তিনি যা বলেন সেটাই করেন। আপনারা অনশন ভঙ্গ করুন, নেত্রী যেহেতু কথা দিয়েছেন সেহেতু আপনাদের দাবী পূরণ হবেই।

এসময় বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদ জেলার সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল, পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন দাস, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সাংবাদিক রঞ্জিত কুমার দাস, সাংবাদিক দিলীপ মন্ডল,

সাংবাদিক উত্তম কুমার, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, পূজা উদযাপন পরিষদ মহানগরের সদস্য কৃষ্ণ আচার্য্য, তাতী লীগের আহ্বায়ক চৌধুরী এইচ এম শাহেদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান জেলার সাধারণ সম্পাদক প্রদীপ দাস, তুলসী ঘোষ, মিঠুন দত্ত, সুমন সাহা, গৌতম দাস, লোকনাথ দত্ত, হারাধন দাস, সুজন দাস, ভজন দাস প্রমুখ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL