1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

নাসিক কাউন্সিলর শিউলি নওশাদের বিরুদ্ধে আদালতে মামলা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৪৩৯ Time View
bondhor

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ঈদুল আযহা উপলক্ষে কোরবানির হাটের ইজারা দেবার ব্যবস্থা জন্য বন্দরের আকাশ নামে এক ভুক্তভোগীর কাছ থেকে ৪ লক্ষ টাকা আত্মসাৎ করে মারধরের করার অভিযোগ নাসিক কাউন্সিলর ও তার সদস্য সচিব সহ ৫ জনের নামে আদালতে একটি সিআর মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) বিজ্ঞ আমলী ৬নং আদালতে একটি সিআর মামলা দায়ের করা হয়। যার নম্বর-১৭১, তারিখ-৮/০৬/২৩ ইং।

মামলার বাদী নারায়ণগঞ্জে বন্দর উপজেলার সোনাকান্দার পানিরটাংকি এলাকার মোঃ আলমের ছেলে মোঃ আকাশ।

মামলার আসামীরা হলেন,নাসিক ১৯,২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর শিউলি নওশাদ(৩৫) স্বামী-মোঃ নওশাদ, মোঃ সালাম(৩৫) পিতা-মোহাম্মদ, মোঃ নিপু (২৭) পিতা-মোঃ শহিদুল, মোঃ রাজু (২৮) পিতা-মোঃ আবুল, মোঃ রবা (৩০) পিতা-মোহাম্মদ, সর্বসাং দড়ি সোনাকান্দা, বন্দর নারায়ণগঞ্জ।

মামলার এজাহারে উলেøখিত, নাসিক ১৯,২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর শিউলি নওশাদ আকাশ নামে ভুক্তভোগীকে বন্দর ঘাট সংলগ্ন কোরবানির হাটের ইজারার ব্যবস্থা করে দেবার কথা বলে ৪ লক্ষ টাকা নেয়। কিন্তু অঙ্গীকারনামা মোতাবেক হাটের কোন ব্যবস্থা করে না দেওয়ায় ভুক্তভোগী আকাশ কাউন্সিলরের কাছে টাকা ফেরত চাই। কাউন্সিলর টাকা নেবার কথা অস্বীকার করে।

এতে ভুক্তভোগী নাসিক মেয়র ডা.সেলিনা হায়াত আইভীর কাছে বিচার দিবে এবং আইনের শরণাপন্ন হবে বলে জানালে। কাউন্সিলর শিউলি নওশাদের নির্দেশে মামলার এজাহারভুক্ত ২ নং সালাম আকাশকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এবং মারধর করে। হামলার শিকার আকাশ চিকিৎসা শেষে এনিয়ে নারায়ণগঞ্জ মোকাম বিজ্ঞ আমলী ৬নং আদালতে একটি সি আর মামলা দায়ের করা কাউন্সিলর শিউলি নওশাদ সহ ৫জনকে আসামী করে।

যার নম্বর-১৭১, তারিখ-৮/০৬/২৩ ইং। আদালত মামলাটি তদন্তের জন্য বন্দর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্তকে দেওয়া হয়। এবিষয়ে মামলার বাদী মোঃ আকাশ এর ব্যবহৃত দুটি মুঠোফোনে (০১৬১৮৭৩৮৮@@ এবং ০১৯৯৫৩৮৮৫@@) একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।

মামলার বিষয়ে জানতে কাউন্সিলর শিউলি নওশাদের ব্যবহৃত মুঠোফোনে (০১৭৩৬০৬৯০@@) জানতে চাইলে তিনি ‘ফোকাস নিউজ এজেন্সী’কে জানান, আকাশ একজন মাদক ব্যবসায়ী। ৪দিন আগে সোনাকান্দা ও দড়িসোনাকান্দা এলাকায় এ নিয়ে ঝগড়া হয়। আকাশের সাথে হাজিপুর এলাকার মেরাজ হোন্ডাবহর নিয়ে এলাকাবাসীর উপর হামলা চালায়। ওরা আমার সাবেক সচিবকেও এলাপাতারি কুপিয়েছে।

পরে এলাকাবাসী বাধা প্রদান করলে মেরাজরা হোন্ডা রেখেই পালিয়ে যায়। যে হোন্ডাগুলো বর্তমানে মদনগঞ্জ ফাড়িতে রÿিত আছে। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে সংবাদ শুনে ঘটনাস্থলে যাই। সেই দিনের ঘটনা সর্ম্পকে থানার ওসি,উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যানসহ সকলেই অবগত রয়েছেন। মারামারির ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতেই আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে আদালতে।

মামলার তদন্তের বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাথে যোগাযোগ করলে তিনি জানান, আদালতে মামলা সংক্রান্ত কোন কাগজপত্র এখনও আমাদের হাতে আসেনি।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL