1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে

বন্দরে গ্যাস সংকট সমাধান না হলে সড়ক অবরোধের হুশিয়ারী

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৩৬৮ Time View
bondhor

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দরের দড়ি সোনাকান্দা এলাকায়  গ্যাস সংকট নিরসনের দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার ৩০ অক্টোবর সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন বয়সের নারী পুরুষ শিশুরা প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

দড়ি সোনাকান্দা বৃহত্তম পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল হোসেনের সভাপতিত্বে ও দড়ি সোনাকান্দা জামে মসজিদের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নাসিকের ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, সাবেক নারী কাউন্সিলর শিউলী নওশাদ, বায়তুস সালাত জামে মসজিদের সভাপতি শফিউল্লাহ, সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন স্বপন প্রমুখ।

মানববন্ধনে নুরুল হোসেন বলেন, আমাদের এলাকায় ১৯৭২ সাল থেকে গ্যাসের লাইন রয়েছে। কিন্তু গত ৪ বছর ধরে আমরা ১৯ ও ২০ নং ওয়ার্ডবাসী গ্যাস পাচ্ছি না। যদি গ্যাস না দিতে পারেন তাহলে আমরা বিল দিব কেন। আমরা গত ৪ বছরের গ্যাস বিল মওকুফ চাই। গ্যাস না থাকার কারণে আমাদের লাকড়ির চুলা নয়তো সিলিন্ডার ব্যবহারে অতিরিক্ত অর্থ ব্যায় করতে হচ্ছে। সবচেয়ে বেশী দুর্ভোগ পোহাতে হচ্ছে নারীদের।

সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ বলেন, বন্দরের সব এলাকায় গ্যাস থাকলেও ১৯ ও ২০ নং ওয়ার্ডবাসী বৈষম্যের শিকার হচ্ছি। যদি আমাদের গ্যাস না দিতে পারেন তাহলে আমরা বিল দিব কেন। যদি গ্যাস সমস্যা সমাধান না করেন তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো। আমরা এলাকার সব মিল ফ্যাক্টরি বন্ধ করে রাস্তায় নামবো।

সাবেক নারী কাউন্সিলর শিউলী নওশাদ বলেন, দীর্ঘ ৪ বছর ধরে নাসিকের ১৯ ও ২০ নং ওয়ার্ডবাসী গ্যাস সঙ্কটে দুর্ভোগে রয়েছে। সবচেয়ে বেশী দুর্ভোগ পোহাচ্ছেন নারীরা।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL