1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

আদমজী ইপিজেডে সহকর্মীর মৃত্যুতে বিক্ষোভে পোশাক শ্রমিকরা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৬ Time View
sromick

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

লিজা আক্তার (২৪) নামে এক অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়ায় চিকিৎসার অভাবে মারা গেছেন এমন অভিযোগ তুলে তারা বিক্ষোভে নামেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষোভ করেন শ্রমিকরা। এর ফলে অনন্ত অ্যাপারেলস নামের কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শ্রমিকরা জানান, মঙ্গলবার কারখানায় কাজ করার সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লিজা। অসুস্থ হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ তাকে চিকিৎসা সেবা নিতে ছুটি দেয়নি। ফলে ওই শ্রমিক কাজ করতে থাকেন। একসময় তার অবস্থা খারাপ হলে রাত ৯টার পরে তাকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর সহকর্মীর মৃত্যুর সংবাদের ক্ষোভে বুধবার সকালে প্রায় ৪০০ শ্রমিক কাজ বন্ধ করে কারখানা প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা জানান, এই মৃত্যুর বিচার না হওয়ার পর্যন্ত তারা আন্দোলন করে যাবেন।

অনন্ত অ্যাপারেলসের এডমিন ম্যানেজার নাজমুল হক বলেন, আমরা মৃত শ্রমিককে ছুটি দেইনি এটা পুরোপুরি মিথ্যা। উনি অসুস্থ হওয়ার পরপরই তাকে খানপুর হাসপাতালে পাঠানো হয়েছিল। এরপর সেখানে মৃত্যুবরণ করেন। আমরা তার পরিবারের সঙ্গে সারাক্ষণই কথা বলেছি।

তারা গতকাল মরদেহ কুমিল্লায় দাফন করা হবে বলে নিয়ে গেছে। যাবতীয় খরচও আমরা দিয়েছে। এরপর আজ সকালে ফ্যাক্টরিতে মিলাদ পড়ানোর পরই হঠাৎ আন্দোলনে নামেন শ্রমিকরা। ফলে আজকের জন্য আমরা ফ্যাক্টরি ছুটি ঘোষণা করেছি।

এ বিষয়ে আদমজী ইপিজেডের (বেপজার) জিএম মাহবুব আহমেদ সিদ্দিক জানান, গতকাল ওই নারী শ্রমিক অসুস্থ হলে তাকে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জেনেছি।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL