1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ২

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৬৯ Time View
siddirganj

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সিদ্ধিরগঞ্জে তর্কের জেরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের এনায়েতনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে, শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের লাকি বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ওই কিশোরের মৃত্যু হয়।

গ্রেপ্তাররা হলেন- গোপালগঞ্জের মৃত লতিফ শেখের ছেলে ওসমান (১৬) ও জামালপুরের বুল্লুর ছেলে আব্দুল (১৬)।

নিহত ইয়াসিন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বরুয়া গ্রামে মো. শহিদুলের ছেলে। বর্তমানে নাসিক ৮ নং ওয়ার্ডের এনায়েত নগরের মৃত আশোক আলী মাস্তানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে লাকিবাজার এলাকার একটি দোকানে বসে ছিল ইয়াসিন। এ সময় কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য এসে ইয়াসিনকে দোকান থেকে চলে যেতে বলে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে কিশোর গ্যাংয়ের এক সদস্য ইয়াসিনের বুকে ছুরিকাঘাত করে। এতে সে চিৎকার করে ও মাটিতে লুটিয়ে পড়ে।

এ সময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহরের ৩শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে লাশ প্রেরণ করে। অন্যদিকে হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, এলাকাবাসীর সহযোগিতা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL