দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনের (সদর ও বন্দর) এর ধানের শীষের প্রার্থীকে নিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন,৫ আগষ্টের পর খবর নিয়ে দেখেন আওয়ামী লীগের দালাল একজন স্বতন্ত্র প্রার্থী লাঙ্গলবন্দে হিন্দুদের বাড়িঘরে হামলা চালিয়েছিলো।
কালাম সাহেব কি সেদিন আপনাদের উপর হামলা চালিয়েছিলো চালায়নি। আমরা কিন্তু আপনাদের নিরাপত্তার জন্য কাজ করেছিলাম। আগামী ১২ ফেব্রুয়ারী আপনেরা নির্বাচন কেন্দ্রে ভোট দিতে যাবেন। সেদিন আপনাদের নিরাপত্তার জন্য আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে থাকবে। আপনের কোন রক্তচক্ষু কাউকে ভয় পাবেন না, কারো হুমকি ধামকি ভয় পাবেন।
১ লা রোববার সন্ধ্যা ৬টায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শহরের মিশনপাড়ায় অবস্থিত হোশিয়ারী সমিতিতে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আপনেরা নির্বাচন কেন্দ্রে গিয়ে ধান শীষকে ভোট দিবেন। কালাম ভাইকে ভোট দিবেন। আপনেরাকে ভোট দিয়ে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আজকে কথা দিচ্ছি আগামী নির্বাচনে কালাম ভাই এমপি নির্বাচিত হোক আর না হোক আমরা সব সময় বিএনপির মানুষরা আপনাদের সাথে থাকবো। কালাম ভাইয়ের নেতৃত্বে আমরা সকল অপরাধী ও রক্তচক্ষুদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আপনেরা শুধু আমাদের আপনাদের পাশে রাখবেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শংকর কুমার দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিওউ, যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, থানা বিএনপির সভাপতি মাসুদ রানা,
বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ, নারায়ণগঞ্জ হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, মহাতীর্থ লাঙ্গলবন্ধ স্নান উৎসব উদযাপন কেন্দ্রীয় কমিটির সভাপতি সরোজ কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ এর সভাপতি প্রবীর কুমার কুমার সাহা,
বাংলাদেশ গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি তাপস কুমার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রদীপ কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলার আহবায়ক গৌরাঙ্গ চন্দ সাহা, তপন কুমার ঘোষ সহ অনেক হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দ ও ভোটাররা।