দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ কাল বুধবার১৪ রমজান, ১৪৪৭ হিজরি, ৪ মার্চ, ২০২৬, বাংলাদেশ টেক্সটাইল ডাইস এন্ড কেমিক্যাল মার্চেন্টস এসোসিয়েশনের উদ্যোগে বাঁধন কমিউনিটি সেন্টার, চাষাড়ায় এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক, সিনিয়র সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, সহ-সভাপতি বলরাম সাহা, ইসি সদস্যবৃন্দ যথাক্রমে – মোঃ শফিকুল করিম,
মোঃ জসিম উদ্দিন, সুরজিত রায়, সুব্রত কুমার সাহা, মোঃ ফারুক হোসেন, উত্তম কুমার রায়, বিশ্বজিত সাহা, শুভ ভক্ত, মোঃ অহিদুর ইসলাম সহিদ, হযরত আলী ও নয়ন দেবনাথ সহ বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।