প্রেস রিলিজ : এস,এস,সি ১৯৮৬ নারায়নগন্জ এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ১৭ই মার্চ ২০২৬ ইং তারিখে। উক্ত দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্টিত হয় চাষাড়া বালুর মাঠে অবস্হিত নারায়নগন্জ প্রেস ক্লাব ভবন এ অবস্হিত সিনামন রেষ্টুরেন্টে। উক্ত সভায় সভাপতিত্ব করেন এডঃ আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন এস,এস,সি ১৯৮৬ বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন সেলিম। সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেত্রীবৃন্দ ও উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্হিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এস, এস,সি ১৯৮৬ নারায়নগন্জের এডঃ আবু আল ইউসুফ খান টিপুকে আহবায়ক ও তমাল আমম্মেদকে সদস্য সচিব করে একটি ২৯ সদস্য বিশিষ্ঠ এডহক কমিটি ঘোষনা করা হয়। ১৯৮৬ সালে এস,এস,সি পরিক্ষায় আংশগ্রহনকারী জেলার সকল স্কুলের বন্ধুদের নিয়ে এই সংগঠনটি পরিচালিত হয়। এটি একটি বন্ধুত্বমুলক সংগঠন হলেও এই সংগঠনটি নানা রকম সমাজিক কার্যক্রম এবং সমাজের পিছিয়ে পরা মানুষদের জন্যে নানা ধরনের জনকল্যান মুলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
২০২৬ সাল তাদের এস,এস,সি পাশের ৪০ বছর পুর্তী বা রুবি জয়ন্তী উপলক্ষে একটি বৃহত পরিসরে অনুষ্ঠান আয়োজন করতে উপস্হিত আগ্রহ প্রকাশ করে। ১৯৮৬ সাল থেকে ২০২৬ পর্যন্ত ৪০ বছর হয়। তাই এই রুবি জয়ন্তী উপলক্ষে আসন্ন অনুষ্ঠানটিকে স্বরনীয় করে রাখতে চায়। সংগঠনটি সকল স্কুলের বন্ধুদের নিয়ে একটি বৃহত পরিসরে নানা রকম অনুষ্ঠানিকতার মাধ্যমে এই আয়োজনটি সম্পর্ন করতে করবে বলে সকলে মত প্রকাশ করে।