1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

নগরীতে দুটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৮২ Time View
jorimana
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ শহরের দুইটি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ল্যাব টেকনিশিয়ান ছাড়া প্যাথলজি টেস্ট করানো এবং লাইসেন্স না থাকাসহ নানা অনিয়মের দায়ে এই দণ্ড দেওয়া হয়।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

জরিমানাপ্রাপ্ত দুইটি হাসপাতাল হলো- শহরের নবাব সলিমুল্লাহ রোড এলাকার মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাবকে ৩ লক্ষ টাকা এবং বিবি রোড এলাকার পলি ডায়াগনস্টিক সেন্টারকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে র্যাব-১১,পুলিশ, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম বলেন, মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাবের বিরুদ্ধে সেবার মূল্য তালিকা যথাযথ না সংরক্ষণ, সেবার মান নির্ধারিত রেটের চেয়ে বেশি রাখা, জীবন ও স্বাস্থ্য বিপন্নকারী কার্যক্রম এবং পলি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে লাইসেন্স না থাকা, সেবার মূল্য তালিকা না সংরক্ষণ এবং যত্রতত্র মূল্য নির্ধারণ, ল্যাব টেকনিশিয়ান ছাড়া নিয়মিত কর্মচারী দিয়ে সকল প্যাথলজি টেস্ট ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়।

তিনি আরও বলেন, এসকল প্রমাণের ভিত্তিতে মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাবকে ৩ লক্ষ টাকা এবং পলি ডায়াগনস্টিক সেন্টারকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL