1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

নগরীতে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৩৪৪ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জির জমি দখলের অপপ্রয়াস ও তার সহোদর বাবুল চ্যাটার্জিকে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ।

বৃহস্পতিবার ( ১৩ আগষ্ট ) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিপন সরকার শিখন বলেন, মাগুরা জেলার রাধানগর গ্রামে বাবুল চ্যাটার্জির উপর হামলা করে মিজানুর রহমান গং এবং তাদের জমি অবৈধভাবে দখল করার লক্ষে তাকে হত্যা করার জন্য তার উপর হামলা চালায়।

এই ঘটনা ছাড়াও গত ৩ মাস যাবৎ সনাতন ধর্মের মানুষদের উপর হামলা করা হচ্ছে। কোন ঘটনারই সঠিক বিচার হচ্ছেনা।

তিনি আরো বলেন, প্রতি বছর আগষ্ট মাসে কোন না কোন ঘটনা ঘটবেই। একটি ষড়যন্ত্রকারী মহল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষে এই ঘটনা ঘটায়। এগুলো কোন বিচ্ছিন্ন ঘটনা নয়।

যারা হামলা করছে তারা বিচ্ছিন্ন নয় সংঘবদ্ধ। আমরা কোন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা পাওয়ার লক্ষ্যে কর্মসূচি পালন করছিনা। এই হামলার সুষ্ঠু বিচার আমরা দাবী করছি।

এসময় আরো বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম সাহা, মহানগরের সভাপতি অরুন দাস, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলার সাধারণ সম্পাদক প্রদিপ কুমার দাস, মহানগরের সভাপতি লিটন পাল, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল,

পালপাড়া পূজা উদযাপন পরিষদের রিপন ভাওয়াল,  সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মন, ফতুল্লা থানার যুগ্ম সাধারণ সম্পাদক বিরেন দাস, দুলাল সাহা বিজয়, কৃষ্ণ আচার্য্য প্রমুখ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL