1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৫ Time View
soromick

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ২০১৯ সালে মে দিবসে মিছিল করায় রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও পাগলা আঞ্চলিক শাখার বাসদ সমন্বয়ক এস এম কাদিরসহ নেতৃবৃন্দের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ বিকাল ৫ টায় রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ,

সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, পাগলা শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

নেতৃবৃন্দ বলেন, মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস, এটা সরকারি ছুটির দিন। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। অথচ মে দিবসের দিনে রি-রোলিং ও স্টিল মিলগুলো আইন লঙ্ঘন করে জোর জবরদস্তি চালু রাখা হয়।

২০১৯ সালের মে দিবসে পাগলা-শ্যামপুর শিল্পাঞ্চলে রি-রোলিং শ্রমিকরা মালিকদের রক্তচক্ষু উপেক্ষা করে মে দিবসে ঐ অঞ্চলে তাদের দাবি দাওয়ার ব্যানার, ফেস্টুন ও লাল পতাকা নিয়ে শোভাযাত্রা করে।

এতে  মালিকরা পরিকল্পিতভাবে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও পাগলা শিল্পাঞ্চল শাখার বাসদ সমন্বয়ক এস এম কাদির, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট শ্যামপুর-কদমতলী-পোস্তগোলা শিল্পাঞ্চল শাখার সহ-সভাপতি বজলুর রহমানসহ  নেতৃবৃন্দের নামে কদমতলী থানায় ৪ টি মিথ্যা মামলা দায়ের করে।

যেখানে সরকারি ছুটির দিন কারখানা চালানোর কারণে সংশ্লিষ্ট সকল মালিকদের বিরুদ্ধে সরকারিভাবে আইনগত ব্যবস্থা নেয়ার কথা সেখানে আজ ছুটির দিনে ন্যায়সঙ্গত মিছিল করায় নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় হয়রানিমূলকভাবে আদালতের দ্বারে দ্বারে আজও ঘুরতে হচ্ছে।

নেতৃবৃন্দ অবিলম্বে  শ্রমিক নেতা এস এম কাদিরসহ নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL