1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

নগরীতে সাজনুর নেতৃত্বে মহানগর যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩২০ Time View
sajno.eps

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জামাত বিএনপি চক্র,স্বাধীনতা বিরোধী ও মৌলবাদীদের ধ্বংসাত্মক তাণ্ডবলীলার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের আয়োজনে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শনিবার(২৭ মার্চ)সকালে নারায়ণগঞ্জ জিয়া হল থেকে সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ২নং রেলগেইট সংলগ্ন জেলা আওয়ামী লীগের সামনে গিয়ে সমাপ্ত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল বলেন, আজকে র‍্যালি প্রমান করে দিছে নারায়ণগঞ্জের রাজপথ শামীম ওসমানের রাজপথ, নারায়ণগঞ্জের রাজপথ আওয়ামী লীগের রাজপথ, নারায়ণগঞ্জের রাজপথ শেখ হাসিনার রাজপথ।

নারায়ণগঞ্জের রাজপথ স্বাধীনতা যুদ্ধের রাজপথ।যারা শান্তিপূর্ণ বাংলার মাটিকে অশান্ত করতে চায় তাদের বলি, পুলিশ প্রশাসন সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছে।এইখানে কেউ বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা প্রতিশোধ নিতে চাই না।’

সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু বলেন,স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের সহযোগিতা করেছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যখন সেই দেশের প্রধানমন্ত্রী আসা নিয়ে মৌলবাদীরা আন্দোলন করছে। এদের পরিচালনা করছে ইংল্যান্ড থেকে তারেক রহমান।দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে তারা।আমরা নারায়ণগঞ্জের যুবলীগ পুলিশের পাশে আছি। পুলিশ প্রশাসনেরও দরকার নেই আমরা একাই মৌলবাদীদের জবাব দিবো।

সমাবেশ শেষে শহরের দুই নম্বর রেলগেইট এলাকা ও চাষাঢ়া শহীদ মিনারে যুবলীগের নেতা-কর্মীদের অবস্থান নেওয়ার নির্দেশ দেন সভাপতি শাহাদাত হোসেন সাজনু।

সমাবেশটি সংগঠনের প্রচার সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত আলী, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সহস্রাধিক নেতা-কর্মীরা।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL