1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বন্দরে পল্লী বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় দুর্ঘটনা: চারদিন পর লাইনম্যানের মৃত্যু বন্দরে বর্জ্যে ভরাট কলাবাগের খাল সংস্কারের দাবি: ইউএনও বরাবর এলাকাবাসীর স্মারকলিপি প্রদান ফতুল্লায় ভূমিদস্যূ রাহাত গংদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ

মেয়র আইভী ডিসেম্বরে শুরু হবে কদম রসুল সেতুর নির্মাণকাজ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৪৬২ Time View
বাজেট ঘোষণায় মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০১৯-২০ অর্থবছরের জন্য ৮শ ৭০ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৭৬ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এবারের প্রস্তাবিত বাজেটে নতুন করে করারোপ বা কর বাড়ানো হয়নি। গত অর্থবছরের (২০১৮-১৯) তুলনায় এবারের বাজেটের পরিমাণ প্রায় ১৫৫ কোটি টাকা বেশি। রোববার (১৪ জুলাই)সকালে নগর ভবন প্রাঙ্গণে বাজেট ঘোষণা করেন।

বাজেট ঘোষণার পর জনতার মুখোমুখি অনুষ্ঠানে মেয়র আইভী নগরীর যানজট নিরশনের বিষয় বলেন, সিটি করপোরেশনে সাড়ে ১০ হাজার বৈধ রিকশা আছে কিন্তু নগরীতে রিকশা চলে প্রায় ২৫ হাজার। গরিব মানুষের রিকশাগুলো এনে ভেঙে ফেলতে আমার খুবই কষ্ট হয়। কিন্তু শহরকে যানজটমুক্ত রাখতে হলে এ ছাড়া আমার আর কোনো উপায় নেই। পাশাপাশি যানজট নিরসনে দিনের বেলা শহরে ট্রাক প্রবেশ বন্ধ, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও দিনের বেলা মাল খালাস বন্ধের আহ্বান জানাচ্ছি। 

এদিকে, দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচিত হওয়ার পর সেলিনা হায়াৎ আইভীর এটা তৃতীয় বাজেট ঘোষণা। এবারের বাজেটে ৮শ ৭০ কোটি ৩৯ লাখ টাকা আয় এবং ৮শ ৬৫ কোটি ১৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেটে ৫ কোটি ২২ লাখ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। গত অর্থবছরে এ বাজেটের আকার ছিল ৭১৫ কোটি ৫১ লাখ ২১ হাজার ৩৭৭ টাকা।

রাজস্ব ও উন্নয়নসহ এ প্রস্তাবিত বাজেটে সড়ক, নালা, সেতু, কালভার্ট নির্মাণের পাশাপাশি শহরের যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও সড়কবাতি স্থাপনে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া পরিবেশ সংরক্ষণ এবং সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন খাল খননের মাধ্যমে জলাধার সংরক্ষণ বিশেষ গুরুত্ব পেয়েছে বাজেটে। শীতলক্ষ্যা নদী ওপর কদম রসুল সেতুর নির্মাণকাজ চলতি বছরের ডিসেম্বর মাসে শুরু হবে বলেও বাজেটে জানানো হয়।

পাশাপাশি এ অর্থবছরে বাজেটের মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৭শ ৫১ কোটি ৭৫ লাখ ৬৫ হাজার টাকা। সিটি করপোরেশনের রাজস্ব আয়ের পাশাপাশি সরকারি উন্নয়ন সহায়তা, বৈদেশিক সাহায্য, বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রকল্প সহায়তা (এডিবি) থেকে বাজেটের অর্থ সংস্থান হবে। বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১শ ৯ কোটি ৩৫ লাখ টাকা। গত অর্থবছরের তুলনায় যা ৩৫ কোটি টাকা বেশি।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এ এফ এম এহতেশামূল হকসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL