1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বন্দরে পল্লী বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় দুর্ঘটনা: চারদিন পর লাইনম্যানের মৃত্যু বন্দরে বর্জ্যে ভরাট কলাবাগের খাল সংস্কারের দাবি: ইউএনও বরাবর এলাকাবাসীর স্মারকলিপি প্রদান ফতুল্লায় ভূমিদস্যূ রাহাত গংদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ

বন্দরে বর্জ্যে ভরাট কলাবাগের খাল সংস্কারের দাবি: ইউএনও বরাবর এলাকাবাসীর স্মারকলিপি প্রদান

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩৭ Time View
bondhor

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের কলাবাগ এলাকার প্রধান খালটি বর্জ্যে ভরাট হয়ে যাওয়ায় সৃষ্টি হওয়া তীব্র জলাবদ্ধতা নিরসনে এবং দ্রুত খালটি সংস্কারের দাবিতে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

মঙ্গলবার (২৩ জুন) বন্দর কলাবাগ ১নং ওয়ার্ড এলাকাবাসীর পক্ষ থেকে গণ-স্বাক্ষর সংবলিত এই লিখিত আবেদন ও স্মারকলিপিটি সংশ্লিষ্ট দপ্তরে পেশ করা হয়।

স্মারকলিপিতে এলাকাবাসী উল্লেখ করেন, কলাবাগ এলাকার ঝাউতলা বাগে জান্নাত জামে মসজিদ থেকে শুরু করে আনুমানিক ৬০০-৭০০ মিটার বিস্তৃত একটি গুরুত্বপূর্ণ খাল দীর্ঘদিন ধরে মাটি, পলিথিন ও গৃহস্থালি বর্জ্যে ভরাট হয়ে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে রয়েছে। এই খালটি মূলত ঐতিহ্যবাহী বন্দর ত্রিবেরী খালের সাথে সংযুক্ত। কিন্তু দীর্ঘদিন কোনো সংস্কার বা পুনঃখনন না করায় খালের পানির স্বাভাবিক প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এর ফলে সামান্য বৃষ্টিপাত হলেই খালের উপচে পড়া ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি আশপাশের অসংখ্য বসতবাড়িতে প্রবেশ করে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি করছে। দীর্ঘস্থায়ী এই কৃত্রিম বন্যার কারণে এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। শুধু তাই নয়, ময়লা ও দূষিত পানির কারণে এলাকায় মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবং ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে, যা স্থানীয় জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কলাবাগ এলাকার সমাজ সেবক আনোয়ার হোসেন ভূইয়া,শরিফ হোসেন,রুবেল কিবরিয়া,শাহজাহান মিয়া,ইমরান হোসেন,মেহেদী হাসান অভি,হিমেল প্রমূখ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL