1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বন্দরে পল্লী বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় দুর্ঘটনা: চারদিন পর লাইনম্যানের মৃত্যু বন্দরে বর্জ্যে ভরাট কলাবাগের খাল সংস্কারের দাবি: ইউএনও বরাবর এলাকাবাসীর স্মারকলিপি প্রদান ফতুল্লায় ভূমিদস্যূ রাহাত গংদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ

বন্দরে পল্লী বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় দুর্ঘটনা: চারদিন পর লাইনম্যানের মৃত্যু

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৭ Time View
bidut

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের লাইনম্যান আল-আমিন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার ঘটনার চারদিন পর  মঙ্গলবার সকালে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিহত আল-আমিন নরসিংদীর ঘোড়াশাল থানার দাঙ্গা গ্রামের আজিজুল মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ-১ (বন্দর) পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পর বন্দর ২১নং ওয়ার্ডের রূপালী আবাসিক এলাকার ২নং গলিতে একটি বিকল ট্রান্সফর্মার মেরামতের কাজ চলছিল। খুঁটিতে উঠে কাজ করার সময় অসাবধানতাবশত আল-আমিন বিদ্যুতাড়িত হয়ে গুরুতর আহত হন।

সহকর্মীরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ইউনিটে রেফার্ড করেন। সেখানে চারদিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার ২৩ জুন দুপুরে নিহত আল-আমিনের মরদেহ তার নিজ গ্রাম নরসিংদীর দাঙ্গায় নিয়ে যাওয়া হয়। পরে দাঙ্গা হাইস্কুল মাঠে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পল্লী বিদ্যুতের সহকর্মীদের উপস্থিতিতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL