1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

কেউ অসুস্থ হলে চিকিৎসা করা সুন্নত

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৬১৭ Time View
এই দোয়া পড়া সুন্নত—‘আসআলুল লা-হাল আজিম, রাব্বাল আরশিল আজিম, আই ইয়াশফিয়াক। অর্থাৎ আমি মহান আল্লাহর কাছে আপনার আরোগ্য লাভের জন্য প্রার্থনা করি, যিনি মহান আরশের অধিপতি।’

কেউ অসুস্থ হলে চিকিৎসা করা সুন্নত। তবে ওষুধ বা অন্য কিছুর ওপর ভরসা না রেখে মহান আল্লাহর ওপরই ভরসা রাখতে হবে। রোগীর পাক-পবিত্রতা, অজু ও নামাজ ইত্যাদির প্রতি খেয়াল রাখতে হবে। রোগীকে দেখতে গিয়ে তাকে শুনিয়ে শুনিয়ে সাতবার এই দোয়া পড়া সুন্নত—‘আসআলুল লা-হাল আজিম, রাব্বাল আরশিল আজিম, আই ইয়াশফিয়াক। অর্থাৎ আমি মহান আল্লাহর কাছে আপনার আরোগ্য লাভের জন্য প্রার্থনা করি, যিনি মহান আরশের অধিপতি।’

যথাসম্ভব রোগীর মনে সাহস দেবে। রাসুল (সা.) মুমূর্ষু ব্যক্তিকে এভাবে সাহস দিতেন, ‘লা-বাসা ত্বহুরুন ইনশাআল্লাহ।’ অর্থ : ভয়ের কোনো কারণ নেই, ইনশাআল্লাহ আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন।

আর মৃত্যু আসন্ন মনে হলে তার কাছে বসে সুরা ইয়াসিন পাঠ করা ও নরম স্বরে কলেমায়ে তায়্যিবা পাঠ করতে থাকা উচিত—সম্পদের আলোচনা করা উচিত নয়। (আদ্দুররুল মুখতার : ২/১১৯, ৬/৩৭০, বুখারি, হাদিস : ৩৬১৬, আবু দাউদ, হাদিস : ৩১২১)

যে ব্যক্তির মৃত্যুর আলামত প্রকাশ পাবে, তাকে ডান পাশ করে শুয়ে দেবে, তার চেহারা কিবলামুখী করে দেবে, তাকে চিৎ করে এভাবেও শোয়ানো জায়েজ, যাতে পা কিবলামুখী থাকে। আর মাথা সামান্য উঁচু করে রাখবে এবং চেহারা থাকবে কিবলামুখী। (মুসান্নাফে ইবনে আবি শায়বা : ৩/২৩৯)

মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির পাশে কলেমায়ে তায়্যিবার ‘তালকিন’ করা মুস্তাহাব। তালকিনের পদ্ধতি হলো, তার পাশে বসে এমনভাবে কলেমা পড়তে থাকা, যাতে সে শুনতে পারে। কিন্তু তাকে কলেমা পড়ার জন্য বলা যাবে না। (মুসলিম, হাদিস : ১৫২৩)

কারো মৃত্যুর আশঙ্কা হলে তার পাশে আত্মীয়স্বজন উপস্থিত থাকা মুস্তাহাব। (বুখারি, হাদিস : ১১৬৩) ওই ব্যক্তির পাশে সুরা ইয়াসিন তিলাওয়াত করা মুস্তাহাব। (মাসনাদুল ফিরদাউস : ১/৪০৬)

মৃত্যুর আলামত হলো, নাক একদিকে সামান্য বাঁকা হয়ে যাওয়া। শ্বাস-প্রশ্বাস দ্রুতবেগে প্রবাহিত হওয়া ও ঘন ঘন নিঃশ্বাস নেওয়া। পা ঢিলা হয়ে যাওয়া এবং দাঁড়াতে না পারা। কানপট্টি ভেঙে যাওয়া। (আদ্দুররুল মুখতার : ২/১৮৯, আহকামে মায়্যিত : ২২৬)

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL