1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

বাইপাস সার্জারি করা সম্ভব হবে ঢামেক’তে

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৪৭৩ Time View
বাইপাস সার্জারি করা সম্ভব হবে ঢামেক’তে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখন থেকে মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বাইপাস সার্জারি করা সম্ভব হবে। এতে ব্যয় হবে ৪০ থেকে ৫০ হাজার টাকা। রোববার দুপুরে ঢামেক হাসপাতালের নতুন ভবনে ‘কার্ডিয়াক সার্জারি ও ভাসকুলার সার্জারি’ বিভাগ উদ্বোধন করতে এসে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে অত্যাধুনিক একটি পূর্ণাঙ্গ কার্ডিয়াক সার্জারি ও ভাসকুলার সার্জারি বিভাগের ব্যবস্থা করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ২৭ কোটি টাকা। প্রাইভেটে বাইপাস সার্জারি করতে ৪ থেকে ৫ লাখ টাকা ব্যয় হয়। বিদেশে আরও বেশি। এখন এই বিভাগ চালু হওয়ায় বাইপাস সার্জারি করতে খরচ হবে ৪০ থেকে ৫০ হাজার টাকা।

ঢামেক হাসপাতালের পরিচালক এ কে এম নাছির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব আসাদুল ইসলাম, ভারপ্রাপ্ত সচিব শেখ ইউসুফ হারুন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব এম ইকবাল আর্সনাল, কার্ডিয়াক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ইশতিয়াক আহামেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা জানান, এত দিন সরকারিভাবে শুধু চট্টগ্রাম হাসপাতাল ও ঢাকার হৃদরোগ হাসপাতালে বাইপাস সার্জারি করা যেত। এখন থেকে এই দুটির পাশাপাশি ঢামেক হাসপাতালেও বাইপাস সার্জারি করা যাবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL