1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বন্দরে পল্লী বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় দুর্ঘটনা: চারদিন পর লাইনম্যানের মৃত্যু বন্দরে বর্জ্যে ভরাট কলাবাগের খাল সংস্কারের দাবি: ইউএনও বরাবর এলাকাবাসীর স্মারকলিপি প্রদান ফতুল্লায় ভূমিদস্যূ রাহাত গংদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ

না’গঞ্জের আড়াইহাজারে পুলিশের পোষাকে দুর্ধর্ষ ডাকাতি

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৪৮২ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের পোশাক পরে নৈশপ্রহরীর হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তিনটি স্বর্ণের দোকান থেকে ১শ ভরি স্বর্ণালঙ্কার, ৭৫ কেজি রুপা, নগদ টাকা ও একটি মোবাইলের দোকান থেকে ৫০টি মোবাইল লুট করে নিয়ে যায়।

সোমবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

এ বিষয় ক্ষতিগ্রস্থ স্বর্ণের ব্যবসায়ীরা বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। গভীর রাতে মার্কেটের নৈশপ্রহরী আব্দুল ও হাশেমের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে তিনটি স্বর্ণের দোকান ও একটি মোবাইলের দোকানের তালা ভেঙে ডাকাতি করে ২৫-৩০ জনের ডাকাত দল।

আমার দোকান থেকে ৭০ ভরি স্বর্ণালঙ্কার, ৪০ কেজি রুপা ও নগদ ৭ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। সকালে নৈশপ্রহরীর কাছে জানতে পারি ডাকাত দল পুলিশের পোশাক পরে এসেছে। মুখোশ পরে ডাকাতি করেছে তারা।

পাশাপাশি একই মার্কেটের মোস্তফা ও শাহিনের স্বর্ণের দোকান ও মোক্তারের মোবাইলের দোকান লুট করেছে ডাকাতরা। তাদের দোকান থেকে সব কিছু নিয়ে গেছে। মোস্তফার স্বর্ণের দোকান থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার, ২০ কেজি রুপা নিয়ে যায় ডাকাতরা।

শাহিনের স্বর্ণের দোকান থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার, ১৫ কেজি রুপা ও নগদ দুই লাখ টাকা নিয়ে যায়। মোক্তার হোসেনের দোকান থেকে ২০টি অপো মোবাইল, ১০টি স্যামসাং ও ১৫টি অন্যান্য মোবাইল নিয়ে যায়।

নৈশপ্রহরী হাশেম বলেন, পুলিশের পোশাক পরে একদল ডাকাত অস্ত্র হাতে প্রথমে আমার হাত-পা বেঁধে মাটিতে ফেলে রাখে। পরে আব্দুলের হাত-পা বেঁধে আমার সামনে ফেলে রাখে। ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে বলে শব্দ করলে মেরে ফেলব। এ অবস্থায় আমাদের চোখের সামনে মার্কেটের তিনটি স্বর্ণের দোকান ও একটি মোবাইলের দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। পরে দুটি বস্তায় মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতরা মুখোশধারী ছিল। কাউকে চিনতে পারিনি আমরা।

কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল খালেক বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। উপজেলার রাধানগর এলাকার তিনটি স্বর্ণের দোকান ও একটি মোবাইলের দোকানের মালামাল লুটে নিয়ে গেছে ডাকাতরা।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর এলাকার মার্কেটের দুজন নৈশপ্রহরীর হাত-পা বেঁধে তিনটি স্বর্ণের দোকান ও একটি মোবাইলের দোকান থেকে সব মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। সেই সঙ্গে মালামাল উদ্ধার করা হবে। পুলিশের পোশাক পরে ঘটনাটি ঘটানো হয়েছে বলে লোকজন জানিয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি আমরা।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL