1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

আমাদের বিরুদ্ধে তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে ষড়যন্ত্র করছে : মির্জা আজম

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৩৫০ Time View
ALIGE

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা বলেছেন তার এবং তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আজকে শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র প্রকাশ্যে ঘোষণা দিয়ে করছে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেইট এলাকার আ’লীগের কার্যালয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

মির্জা আজম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ও মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। আজকে সকল খুনিরা ঐক্যবদ্ধ। আমরা জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রের ঘ্রাণ পাচ্ছি। সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পর শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ পাকিস্তানে রূপ নেয়নি। শেখ হাসিনার জন্ম না হলে আ’লীগ বাংলাদেশের ক্ষমতায় আসতে পারতো না। শেখ হাসিনা জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আশা করি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আ’লীগের সম্মেলনের মধ্য দিয়ে মানুষের মধ্যে হতাশা কেটে যাবে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান গোলাম আজমকে নাগরিকত্ব দিয়ে জামায়াতে ইসলামীর মতো একটি দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। হাজার হাজার মুক্তিযোদ্ধা সেনা অফিসারকে হত্যা করেছিল। মুক্তিযোদ্ধাদের কোনো সম্মান ছিল না। শেখ হাসিনা যদি দেশে প্রত্যাবর্তন না করতেন এতদিনে এই বাংলাদেশকে পাকিস্তান বানিয়ে ছাড়তেন তারা।

নারায়ণগঞ্জ জেলা আ’লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী,

আ’লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল, সোনারগাঁ উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL