1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

জামালপুরে এক আসনেই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১২, অপেক্ষা শেষ বেলায় কে হচ্ছেন মাঝি ?

এস এ রকিব জামালপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৯৬১ Time View
jamalpur

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জামালপুর ২ ইসলামপুর ১৩৯ আসনে দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনী এলাকায় নৌকা প্রতীকে প্রার্থিতার জন্য তিনদিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বিভিন্ন পর্যায়ের ১২ জন নেতা।  তারা সবাই নৌকার মাঝি হতে আগ্রহ প্রকাশ করলেও শেষ বেলায় কার হাতে আসছে সেই দায়িত্ব। সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১৮ নভেম্বর) সকালে দলীয় মনোনয়ন বিক্রি উদ্বোধন করার পর গত তিন দিনে জামালপুর ২ আসনে ইসলামপুর ১৩৯- ১২ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

হেভিয়েট নেতাদের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীর তালিকায় রয়েছেন ব্যবসায়ী ও প্রবাসীরাও। তবে চূড়ান্ত মনোনয়নকে পাচ্ছেন তা সিদ্ধান্ত হবে দলীয় মনোনয়ন বোর্ডের সভায়।

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সূত্র জানায়, ইসলামপুর ১৩৯ আসনে  যারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন, জাতীয় আসন্ন ১৩৯ জামালপুর -২  ইসলামপুর।

এই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জামালপুর/ শেরপুর জেলা সংরক্ষিত আসনে মহিলা এমপি হোসনে আরা ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য, জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য, সহ-সভাপতি বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি, এসএম শাহিনুজ্জামান শাহিন(জামালপুর জেলা আওয়ামী লীগ সদস্য), পৌর মেয়র আব্দুল কাদের শেখ যুগ্মসাধারণ সম্পাদক ইসলামপুর উপজেলা শাখা, জিয়াউল হক জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির  সদস্য, মাহাজাবিন খালেদ মোশাররফ  বেবী ( সাবেক সংরক্ষিত মহিলা জামালপুর/ শেরপুর আসনের এমপি, জাবেদ মোশারফ রূপক ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মনজুরুল মোর্শেদ হ্যাপি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য,  শাহাজান আলী মন্ডল সভাপতি বিমানবন্দর থানা আওয়ামী লীগ ও জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য, আব্দুর রাজ্জাক লালন সাবেক সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির,মীর শরীফ হাসান লেলিন সাবেক সাংস্কৃতিক সম্পাদক যুবলীগ কেন্দ্রীয় কমিটি,বেলগাছা, এসএম কামরুন্নাহার মোশারফ (পারুল)  আওয়ামী লীগ সমর্থক।

তবে নির্বাচনে ইসলামপুর আসনটি আওয়ামী লীগের দলীয় প্রার্থী চায় তৃণমূল নেতাকর্মীরা। শেষ পর্যন্ত কে হচ্ছে নৌকার প্রার্থী এ নিয়ে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ এবং জল্পনা-কল্পনা।

তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ নেতারা দাবি করেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে ইসলামপুরে  নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী প্রয়োজন।

এর আগে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।  

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL