দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী এ্যাড. আবুল কালামের পক্ষে কাজ না করে অন্য প্রার্থীদের সমর্থন দেয়ার অভিযোগ থাকলেও সেটার প্রমান কোথাও পাওয়া যায়নি। তবে ধানের শীষের পক্ষে দলীয় নেতাদের নির্বাচনী যাবতীয় কাজ কর্মে নানা অনিহার অভিযোগ পাওয়া যাচ্ছে বেশ জোড়ে সোড়ে।
এদিকে সদর-বন্দর নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসন হলেও নাসিকে সদর এলাকা গুলোতে দলীয় নেতাদের প্রচার প্রচারনা থেকে শুরু করে ভোটার স্লিপ বিলিতে পড়েছে বিশাল জটলা। সাধারণ ভোটার থেকে শুরু করে দলের অনেক নেতাকর্মীদের কাছ থেকে অভিযোগ মিলছে এখনো তাদের হাতে মিলেনি ভোটার স্লিপ। আবার অনেক ক্ষেত্রে এখন পর্যন্ত নির্বাচনী কেন্দ্রের পুলিং এজেন্ট এর ফাইল দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন অনেকেই।
অন্যদিকে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অনেক সিনিয়র নেতাই ধানের শীষের প্রার্থীর এ্যাড. আবুল কালামের পক্ষে তার নির্বাচনী প্রচারনায় নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন নির্ধিদ্বায়। তবে সবচেয়ে বেশি পরিশ্রম করতে দেখা যাচ্ছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক শাহ ফতেহ রেজা রিপন, সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু সহ অনেকেই। মাঝে মাঝে চোখে পড়ছে মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান ও বিশিষ্ট ব্যবসায়ি আবু জাফর আহম্মেদ বাবুলকে। আর সবসময় বাবার পাশে ছায়া সঙ্গী হিসেবে পাশে দেখা যাচ্ছে মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশাকে।
এদিকে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির নেতাদের নির্বাচনের কাজে মোটামোটি দেখা গেলেও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্র দলের নেতাদের হদিস নেই। মাঝে মাঝে অতিথি পাখির মত সহযোগী সংগঠনের নেতাদের দেখা গেলেও তারা অধিকাংশ সময় থাকছেন অন্যান্য আসনের প্রার্থীদের নিয়ে ব্যস্ত।
এ বিষয়ে দলীয় নেতাকর্মীরা দাবি করে বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের ধানের শীষের প্রার্থী এ্যাড. আবুল কালাম মাটি ও মানুষের নেতা তিনি সাবেক ৩ বারের সংসদ সদস্য এবং একজন ক্লিন ইমেজের মানুষ। ইনশল্লাহ এবারও তিনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন কারন তার সমর্থনে রয়েছে নিরব ভোটার। যারা সব সময় তাকে ভোট দিয়ে আসেন কিছু পাওয়ার জন্য নয় বরং আমাদের পক্ষে সংসদে কথা বলার জন্য প্রতিনিধি হিসেবে।
তারা আরো বলেন, যদি দলের কোন নেতারা চিন্তা করেন অন্য প্রার্থীদের সাথে আতাঁত করে তার কাছ থেকে জয়ের মালা ছিনিয়ে নিবেন। তাহলে ভুল জগতে বসবাস করছেন। কারন ধানের শীষের প্রার্থী এ্যাড. আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে একটি ব্র্যান্ড। যার নাম শুনেই তার পক্ষে ভোটাররা নিরব বিপ্লব ঘটাবে। ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ-৫ আসনে আগামী ১২ ফেব্রুয়ারী ভোটারদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এ্যাড. আবুল কালাম জয়ের মালা আমাদের উপহার দিবেন।