1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

ধানের শীর্ষের প্রার্থী এ্যাড. আবুল কালামের নির্বাচনী প্রচারনায় গণজোয়ার

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ Time View
bnp

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ (সদর-বন্দর)-৫ আসনে ধানের শীর্ষের প্রার্থী এ্যাড. আবুল কালামের পক্ষে প্রচারনায় গণ-জোয়ার সৃষ্টি হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় সদর থানা বিএনপির পক্ষে নির্বাচনী  প্রচারনায় (সদর-বন্দর)-৫ আসনে ধানের শীর্ষের প্রার্থী এ্যাড. আবুল কালামের পক্ষে অংশ গ্রহন করেন দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনতা।

এর আগে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী প্রচারনায় সদর থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নগরীর খানপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় জড়ো হতে শুরু করে।

পরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা নির্বাচনী গণসংযোগে অংশ গ্রহন করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

এসময় উপস্থিথ নেতৃবৃন্দরা ধানের শীর্ষের পক্ষে শ্লোগান দিতে থাকেন। গনসংযোগের মিছিলটি চাষাড়া চত্ত্বরে আসলে সাধারণ জনতা তাদের সাথে মিছিলে যোগদান করতে শুরু করে। দলীয় নেতাকর্মী ও সাধারণ জনতার অংশ গ্রহনে মিছিলটি গণজোয়ারে পরিনত হয়।

এদিকে মিছিলে বিশৃঙ্খলা এড়াতে মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু গণসংযোগের সামনে থেকে নেতৃত্ব দেন।

এসময় আরও উপস্থিত ছিলো মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল কাউছার আশা, শাহ ফতেহ রেজা রিপন, আনোয়ার হোসেন আনু, মনির খান, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, ডা: মুজিবুর রহমান, হাজী ফারুক হোসেন, মাকিদ মোস্তাকিম শিপলু,

সদর থানা বিএনপির আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ার প্রধান, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনু, আয়সা সাত্তার, দিদার খন্দকার, মনির হোসেন, সুজন মাহমুদ, শাহ রিয়ার চৌধুরী ইমন, দুলাল হোসেন, সুজন মাহমুদ, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল,

মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর যুবদল নেতা শফিকুর রহমান শফিক, দর্পন প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা আরাফাত চেীধুরী,মেহেদী হাসান, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, সিনিয়র সহ-সভাপতি রানী, সাংগঠনিক সম্পাদক ডলি, সদর থানা ছাত্র দলের সভাপতি রবিন সরকার পায়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় নির্বাচনী গণসংযোগটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নিতাইগঞ্জ মোড়ে গিয়ে নারায়ণগঞ্জ (সদর-বন্দর)-৫ আসনে ধানের শীর্ষের প্রার্থী এ্যাড. আবুল কালাম সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সমাপ্তি ঘোষনা করেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL