1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার ময়লার স্তূপে পরিণত হয়েছে ত্রিবেনী ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য শ্রীঘরে

নগরীতে অবৈধ ষ্ট্যান্ডই জনদুর্ভোগ যানজটের অন্যতম কারন

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৪৪৫ Time View
cng

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ শহরের যানজট যেন জনদুর্ভোগের অন্যতম কারন, সেই বিষয়টি মাথায় রেখে সংসদ সদস্য, মেয়র ও জেলা প্রশাসক থেকে শুরু করে সর্বস্তরের কর্মকর্তারা একত্রে বসে নিচ্ছেন নানা সিদ্ধান্ত।

এরই ধারাবাহিকতায় বেশ কিছুদিন যাবৎ হকার উচ্ছেদ অভিযান চলছে বেশ জোড়ে সোড়ে, তবুও জনদুর্ভোগের অন্যতম কারন যানজট যেন নগরবাসীর পিছু ছাড়ছে না।

একদিকে প্রচন্ড তাপদাহের মধ্যেও এই দুর্ভোগ এড়াতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে ট্রাফিক পুলিশ। আর তাদের দায়িত্ব পালনে কোন কার্পন্যতা না করায় সারা দেশে বেশ প্রশংসাও কুড়িয়েছেন।

জেলার সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত আর ট্রাফিক পুলিশের নিরলস প্ররিশ্রমে পানি ঢালতেই কিছু কুচক্রিমহল বড় ভাইদের আর্শিবাদে অবৈধ ষ্ট্যান্ডের নামে নির্ভয়ে চালিয়ে যাচ্ছে চাঁদাবাজী।

লক্ষ্য করে দেখা যায়, নগরীর প্রাণ কেন্দ্রী চাষাড়াতেই এই অবৈধ ষ্ট্যান্ডের সয়লাব বেশি। চাষাড়া মহিলা কলেজ থেকে শুরু করে রাইফেল ক্লাব সংলগ্ন এলাকা, জিয়া হল, খাঁজা সুপার মার্কেট, সোনালী ব্যাংক ও চাষাড়া শহীদ মিনারের দুই পাশে অবৈধ ভাবে গড়ে উঠেছে সিএনজি, অটোরিক্সা ও লেগুনা ষ্ট্যান্ড। যেখানে প্রধান সড়কের উপরে দাঁড়িয়ে ঐসকল অবৈধ ষ্টান্ডের চালকরা যাত্রীদের গাড়িতে তুলছেন।

ফলে রাস্তার উপরে গাড়ি থামিয়ে রাখার কারনে যানজটের সৃষ্টি হচ্ছে। যা কিনা শহরের প্রবেশ ও বের হওয়ার জন্য প্রধান সড়ক হিসেবে বিবেচিত। সেখানেই প্রকাশ্যে ডাকঢোল পিটিয়ে কিছু প্রশাসনের কর্মকর্তা ও কথিত নামধারী বড় ভাইদের শেল্টারের চলছে চাঁদাবাজীর মহোৎসব।

ফলে নগরীর প্রধান সড়কে এই ভাবে গড়ে উঠা অবৈধ ষ্ট্যান্ডের গাড়ী রাখার কারনে প্রতিনিয়তই যানজটের কবলে পড়ছে নগরবাসী। আর জেলার সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত আর ট্রাফিক পুলিশের নিরলস প্ররিশ্রমে ভাটা পড়তে দেখা যাচ্ছে।

এই সকল চাঁদাবাজ ও অবৈধ ষ্ট্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জনদুর্ভোগের সমাধান আসবে না বলে দাবি ভুক্তভোগীদের।

এবিষয়ে একাধিকবার ফোনে ট্রাফিক পুলিশের টিআই ইমরান বলেন, এখানে কোন ষ্ট্যান্ড নাই ওরা শুধু যাত্রী নিয়ে আসে আবার নামিয়ে চলে যায়। রাস্তার উপরে কোন গাড়ী রাখে না ওরা রেলওয়ের জায়গার মধ্যে গাড়ি রাখে। তাছাড়া সিএনজি ঢাকা ও নারায়ণগঞ্জেও  চলছে। এখন আপনারা মেয়র ও জেলা প্রশাসককে বলেন সিএনজির পারমিশন বাতিল করে দিতে তাহলেই সব সমস্যার সমাধান হবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL