1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বন্দরে পল্লী বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় দুর্ঘটনা: চারদিন পর লাইনম্যানের মৃত্যু বন্দরে বর্জ্যে ভরাট কলাবাগের খাল সংস্কারের দাবি: ইউএনও বরাবর এলাকাবাসীর স্মারকলিপি প্রদান ফতুল্লায় ভূমিদস্যূ রাহাত গংদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ

না’গঞ্জে ক্রোণী এ্যাপারেলস্ লি. ও অবন্তী কালার লি. এর শ্রমিকদের বকেয়া বেতনের দাবীতে মানববন্ধন

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩২ Time View
sromik dol

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লার ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর শ্রমিক-কর্মচারীরা বকেয়া বেতনের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন।

বুধবার ২৫ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড’র শ্রমিক মো. ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে শ্রমিকদের স্বার্থে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম গোলক।

শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় সভানেত্রী জিয়াসমিন আক্তার’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করেন, অবন্তী কালার লিমিটেড এর শ্রমিক নেতা মো. আনোয়ার, ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড নেতা মো. সবুজ, নারী নেত্রী শামীমা, আমেনা, রোকসানা প্রমুখ।

বক্তব্যে জাহাঙ্গীর আলম গোলক বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লার ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর প্রায় ৫ হাজার শ্রমিক/কর্মচারীদের বিনা নোটিশে কোন কারণ ছাড়া বিগত ১ বছর পূর্ব হতে ধাপে ধাপে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত করা শ্রমিকরা

ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর মালিকের কাছে কেউ ৯ মাস, কেহ ৭ মাসের আর অধিকাংশ শ্রমিক ৫ মাসের করে বকেয়া বেতন পাবে। শ্রমিকের ঘাম ঝরানো পরিশ্রমের বিনিময়ের বেতনের টাকা আজ দিচ্ছে না কুখ্যাত মালিক আসলাম সানি। মালিক পক্ষ শ্রমিকদের কথা বিবেচনা না করে উল্টো বিভিন্ন দালাল কর্তৃক হুমকি ধমকিসহ বকেয়া বেতন দিতে  তালবাহানা করছে।

তিনি আরও বলেন,  অনতিবিলম্বে ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর সকল চাকুরিচ্যুত শ্রমিকদের তাদের ন্যায্য বকেয়া বেতন পরিশোধ করতে হবে। দেশের প্রচলিত শ্রম আইনের ধারা অনুসারে সকল শ্রমিকদের দ্রুত তাদের পাওনা বেতন পরিশোধ করা না হলে মালিকের শাস্তির ব্যবস্থা ও গ্রেফতার করতে হবে।

শ্রমিকদের বকেয়া বেতনের দাবীতে প্রধান উপদেষ্টা দপ্তর, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক, কল কারখানা অধিদপ্তরের পরিচালক  বিকেএমইএ এর সভাপতি মো. হাতেম সাহেবসহ একাধিক সরকারি দপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষা কারী সংস্থাকে স্বারকলিপি দিয়েও কোন প্রতিকার না পেয়ে আজ শান্তিপূর্ণ কর্মসূচি মানববন্ধন ও  বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

আমাদের ন্যায্য দাবী বকেয়া বেতন পরিশোধ করার আহবান জানাই মালিক কর্তৃপক্ষকে। কিন্তু অনতিবিলম্বে বকেয়া বেতনের পরিশোধ না করা হলে সাধারণ শ্রমিক কর্মচারী বৃন্দ কঠোর আন্দোলন কর্মসুচিতে নামতে বাধ্য হবে হুশিয়ারি করেন তিনি।

এ বিষয়ে ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর চাকুরিচ্যুত শ্রমিকরা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মাহমুদুল হক এবং বিকেএমইএ এর সভাপতি মো. হাতেম সাহেব’র জরুরী হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে বক্তব্য প্রদান করে ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL