1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার ময়লার স্তূপে পরিণত হয়েছে ত্রিবেনী ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য শ্রীঘরে

ওসমান হাদির জন্য দোয়া চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ Time View
updesta

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কে নির্বাচন করবে আর কে নির্বাচন করবে না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আমাদের বলার মতো কিছু নেই।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা বিষয়ে তিনি এ কথা বলেন। এদিন বিকেএমইএ’র পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪ কে ৬টি পুলিশ ভ্যান হস্তান্তর করা হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নিরাপত্তা একটা বড় বিষয়। এখানে (নির্বাচনে) সবাই আসছেন। যারা আসছেন তারা বলতে পারতেন নিরাপত্তা সংকট আছে আমরা কেউ আসবো না। এটার ক্ষেত্রে বলা যায়, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তিনি নির্বাচন কেন করবেন না এটা সাংবাদিকরা অনুসন্ধান করলে বেরিয়ে আসবে।

নিরাপত্তা শঙ্কায় ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ সম্পর্কে তিনি বলেন, এই বিষয়টি আমার জানা নেই। আপনাদের কাছ থেকেই শুনেছি।

শরিফ ওসমান হাদি হত্যাচেষ্টা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায়। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তিনি একজন জুলাই যোদ্ধা। দেশের জন্য উনার ব্যাপক অংশগ্রহণ রয়েছে। আপনারা উনার জন্য খাস দিলে দোয়া করবেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশেষ করে নিটওয়্যার খাত আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের টেকসই উন্নয়নের জন্য নিরাপদ শিল্পাঞ্চল স্থিতিশীল আইনশৃঙ্খলা ও প্রশাসনের সঙ্গে শিল্প মালিকদের সহযোগিতা অত্যন্ত জরুরি। বিকেএমইএ সেই সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই ভ্যান উপহারের মাধ্যমে। আমি বিশ্বাস করি এ ধরনের অংশীদারত্ব দেশকে আরও এগিয়ে নিতে সহায়ক করবে।

এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে শিল্প পুলিশ প্রধান গাজী জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, শিল্প পুলিশ-৪ প্রধান মো. আসাদুজ্জামান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL