1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আল আমিন রাকিবের মনোনয়ন সংগ্রহ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ Time View
nganj

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ-৫ সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মহানগর সাধারণ সম্পাদক মো. আল আমিন রাকিব-এর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

আজ (২৪ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ও সদর থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়ন সংগ্রহ শেষে বক্তব্য রাখতে গিয়ে যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সকল আচরণবিধি মেনে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণকে ঐক্যবদ্ধ করে এই এলাকার সার্বিক উন্নয়নে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোরগ্যাং ও মাদকমুক্ত একটি নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সদর ও বন্দর এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসন এবং অবকাঠামোগত উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে আগামীর পথচলা নিশ্চিত করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সদস্য ও সদর থানা সভাপতি হাজী মেজবাহ উদ্দিন, সদর থানার সহ-সভাপতি হাজী আবু নাঈম, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বায়তুলমাল সম্পাদক তাওহীদুল ইসলাম, যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সদর থানার সভাপতি হাজী লিয়াকত হোসেন, মহানগরের প্রচার সম্পাদক হৃদয় হোসেন এবং মজলিসে আমেলা সদস্য জাবেদ হোসেনসহ আরও অনেকে।

এ সময় তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL