1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার ময়লার স্তূপে পরিণত হয়েছে ত্রিবেনী ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য শ্রীঘরে

পথশিশুদের সাথে ইফতার করলেন টিপু ভাবছেন তাদের ভবিষ্যৎ নিয়ে

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ Time View
tipo

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ  পথ শিশু মানেই অভিভাবক হীন যাদের নির্দিষ্ট কোন পরিচয় নেই। যাদের দিন শুরু হয় রাস্তার ধারে আর শেষ হয় সেই রাস্তায়। এই পথ শিশুদের নিয়ে নানা এনজিও কাজ করলেও পথশিশুদের সংক্ষ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সকল শিশুদের পথশিশুদের সাথে ইফতার করলেন টিপু ভাবছেন তাদের ভবিষ্যৎ নিয়ে এক প্রকাশ অনিশ্চিয়তার মধ্যেই থাকে বেশির ভাগ সময়। তাদের পক্ষে কথা বলার হাজারো মানুষ থাকলেও দায়িত্ব নেয়ার সংক্ষ্যা একেবারেই সীমিত। কিন্তু সবার দায়িত্ব নিতে না পারলেও প্রায় ৫০ জন পথ শিশুদের ভবিষ্যত নিয়ে নানা পরিকল্পনা হাতে নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু।

গত ৫ আগষ্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হওয়ার কিছু দিন পর থেকেই প্রায় ৫০ জন শিশুকে প্রতি সপ্তাহে শুক্রবার খাবাররের দায়িত্ব নিয়ে ছিলেন তিনি। স্বপ্নছোঁয়া পথশিশু মানব কল্যাণ ফাউন্ডেশন এর অধিনে রয়েছে প্রায় ৫০ জন পথ শিশু। পবিত্র মাহে রমজান উপলক্ষে পুরো মাস জুড়ে এই পথ শিশুদের খাবারের দায়িত্ব নিয়েছেন এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু।

সেই সাথে তাদের ভিবিষ্যত্বের কথা চিন্তা করে পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। এতেও থেমে নেই তার সেবা মূলক কর্মকান্ড, মাহে রমজানের প্রথম ইফতার করলেন নারায়ণগঞ্জ রেলষ্ট্যাশনে পথশিশুদের সাথে বসে। দিলেন মানবতার এক মহৎ পরিচয়। এসময় ষ্ট্যাশনে আগত সকল যাত্রী এই দৃশ্য দেখে নিজেদের মোবাইলে ধারন করে নিলেন কিছু চিত্র। পাশেই ছিলো স্বপ্নছোঁয়া পথশিশু মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাইউল ইসলাম প্রধান (হাবিব)।

এসময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, যাদের কোনো স্থায়ী আশ্রয় নেই, পরিবার থেকে বিচ্ছিন্ন বা পরিবারসহ রাস্তা, রেলস্টেশন বা পার্কে ঘুমায়। নিজের খাবার বা পরিবারের জন্য খুব অল্প বয়সেই টোকাই, হকার, বা ভিক্ষাবৃত্তি করে উপার্জনে বাধ্য হয়। শারীরিক, মানসিক নির্যাতন এবং যৌন হয়রানির বড় ঝুঁকির মধ্যে থাকে। পড়াশোনার সুযোগ পায় না এবং পুষ্টিকর খাবার ও চিকিৎসার অভাবের শিকার হয়।

সেই সকল পথ শিশুদের পাশে থোকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এখানে প্রায় ৫০ জন পথ শিশু আছে আমার পক্ষ থেকে প্রতি সপ্তাহে তাদের জন্য ভাল খাবারের ব্যবস্থা করার চেষ্টা করি। তবে  মাহে রমজান উপলক্ষে পুরো মাস তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি, সেই সাথে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে পড়াশোনা করার জন্য যা করা প্রয়োজন আমি চেষ্টা করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন মহান রাব্বুল আলামিন যেন সব সময় এই পথ শিশুদের পাশে আমাকে থাকার তৌফিক দান করেন। মহান রাব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আজকে রমজানের প্রথম ইফতারি এই পথ শিশুদের সাথে করতে পেরেছি।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL