1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার ময়লার স্তূপে পরিণত হয়েছে ত্রিবেনী ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য শ্রীঘরে

মুছাপুরে বন্ধু ব্রিকসের জমির মাটি কেটে নিচ্ছে এবিএস ব্রিকস, বাধা দেওয়ায় দেশীয় অস্ত্র হাতে হামলা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ Time View
bondhor mosapur

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের দাশেঁরগাও শ্মশানেরবাগ এলাকায় অবস্থিত মেসার্স বন্ধু ব্রিকস এর মালিকানাধানী জমি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পাশ্ববর্তী আল্লাহর দান (এবিএস) ব্রিকস ফিল্ডের মালিক গোলাপ হোসেন ও ম্যানেজরার নবী হোসেন এর বিরুদ্ধে।

বন্ধু ব্রিকস ফিল্ডের মালিক পক্ষ তাদের জমির মাটি কাটতে নিষেধ করায় এবং কারণ জানতে চাওয়ার এবিএস ব্রিকসের লোকজন বন্ধু ব্রিকসের শ্রমিকদের উপর দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই হামলায় এবিএস ব্রিকসের মালিক গোলাপ হোসেন, ম্যানেজার নবী হোসেন, মামুন ও সজিবকে দেশীয় অস্ত্র হাতে দেখা গেছে। তারা প্রত্যেকেই জৈনক মকবুল হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি।

এদিকে মাটি কেটে নিয়ে যাওয়ার বন্ধু ব্রিকসের ম্যানেজার জাকিরুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে এবিএস ব্রিকসের মালিক গোলাপ হোসেন ও ম্যানেজার নবী হোসেনের নাম উল্লেখ করে অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বন্ধু ব্রিকসের মালিকানাধীন জমি থেকে মাটি কেটে গত তিন বছর ধরে তারা ইট তৈরি করে আসছিলো। তাদের মালিকাধানাধীন জমির সাথেই এবিএস ব্রিকসের একটি জমি রয়েছে। সেই জমি থেকে তারাও মাটি কেটে ইট তৈরি করছে। কিন্তু রাতের আঁধারে তারা বন্ধু ব্রিকসের মালিকানাধীন জমি থেকে প্রায় ৫০০ট্রাক মাটি কেটে নিয়ে যায়।

পরবর্তীতে আলোচনার মাধ্যমে তারা ৪৫০ ট্রাক মাটি ফেরত দেওয়ার কথা বললেও মাত্র ২৫০ ট্রাক মাটি ফেরত দিয়ে বাকি মাটি ফেরত না দিয়ে গত ২০ ও ২৬ ফেব্রুয়ারি রাতের আধাঁরে মাটি কেটে নিয়ে যায়। আবারো মাটি কাটার কারণ জিজ্ঞেস করলে তারা বন্ধু ব্রিকসের ম্যানেজারকে গালাগাল সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL