1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার ময়লার স্তূপে পরিণত হয়েছে ত্রিবেনী ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য শ্রীঘরে

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মসূচি উদ্বোধনে ডিসি

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬৪ Time View
dc

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মসূচি শুভ উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে বাঘডুমারি খাল পরিষ্কারের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির মশার উপদ্রব রোধে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সকলকে শপথ বাক্য পাঠ করান। অভিযানে বিডি ও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা অংশ গ্রহন করেন। 

এ সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, বর্ষা মৌসুমের শুরুতে ডেঙ্গু-এডিস মশা বাহিত রোগের প্রভাব বিস্তার করে। তবে বর্তমান সরকার ডেঙ্গু ও মশা বাহিত রোগ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ গ্রহন করছেন। যে সকল স্থানে মশার আবির্ভাব সেই স্থানগুলো চিহ্নিত করে ধ্বংস করা হচ্ছে। তিনি বলেন শুধু সরকারের উদ্যোগেই নয় স্বেচ্ছাশ্রমের মাধ্যমেও মশা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসময় মশা বাহিত রোগ থেকে বাঁচতে হলে আশেপাশের আঙ্গিনাসহ খালগুলো পরিষ্কার রাখার নির্দেশ দেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। 

জেলা প্রশাসক বলেন, বিশেষ করে নদীর সাথে  সংযুক্ত খাল গুলোর রক্ষণাবেক্ষণ করতে পারলে মানুষের ভোগান্তি অনেকটা কমে আসবে।

জেলা প্রশাসক সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, কালিয়ানি খালের কিছু অংশ খননের জন্য সরকারের অনুমোদন পাওয়া গেছে। বরাদ্দ আসলে খাল খননের কাজ শুরু করা হবে। এছাড়াও সদর উপজেলা ৪০০ কিলোমিটার পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। 

উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা মোহাম্মদ আসাদুজ্জামান নুর, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, পিআইও পবিএ চন্দ্র মন্ডল, ফতুল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিম, ইউপি সদস্য মাইনুদ্দিনসহ স্বেচ্ছাশ্রম ও পরিচ্ছন্ন কর্মীরা অভিযানে অংশগ্রহণ করেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL