1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ফতুল্লায় ভূমিদস্যূ রাহাত গংদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

না’গঞ্জে পুলিশের বাধায় স্বেচ্ছাসেবক দলের কর্মসূচী পন্ড, আটক ১

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩৪৫ Time View
qqq

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের দুটি থানা ও পৌর ইউনিটের কর্মীসভা পুলিশের বাধায় করতে পারেনি সংগঠনটি। কর্মীসভায় যোগ দিতে এসে আটক হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আলী আহমেদ। 

বুধবার (২৫ আগস্ট) দুপুরে শহরের মাসদাইর এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের বাড়ির মজলুম মিলনায়তনে এ কর্মসূচী হবার কথা ছিল। সেখানে স্বেচ্ছাসেবক দলের সোনারগাঁও থানা, রূপগঞ্জ থানা, সোনারগাঁও পৌরসভা, তারাব পৌরসভাসহ কয়েকটি ইউনিটের কর্মীসভায় জন্য স্থান নির্ধারিত ছিল।

সকাল থেকে নেতাকর্মীরা আসতে থাকলেও পুলিশের বাধার কারণে কেউ মজলুম মিলনায়তনে প্রবেশ করতে পারেনি। 

সকাল থেকেই মজলুম মিলনায়তনে যাবার দুটি প্রবেশ পথে পুলিশ অবস্থান নেয়। পরে একদল নেতাকর্মী প্রবেশের চেষ্টা করলে তাদেরকে লাঠিচার্জ করলে তারা সরে যায় বলে জানান জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম। 

অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের আসার কথা থাকলেও পুলিশের কঠোর অবস্থানের কারণে পরে সেখানে কর্মসুচী বাতিল করে জেলার নেতারা। কর্মীসভায় যোগ দিতে রূপগঞ্জ থানা, সোনারগাঁ থানা, তারাব পৌরসভা ইউনিটের কয়েকশ নেতাকর্মী সকাল থেকেই অনুষ্ঠানস্থলের আশেপাশে আসেন। 

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম জানান, আমাদের এটি পূর্ব নির্ধারিত কর্মসূচী এবং আমরা স্বাস্থ্যবিধি মেনে এখানে জড়ো হয়েছিলাম। পুলিশ আমাদেরকে কর্মসূচী পালন করতে দেয়নি। কিছু নেতাকর্মী লাঠিচার্জের শিকার হয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক কর্মসূচী পালনের অধিকার সবার আছে, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানান, আমাদের কর্মসূচীতে আসার সময় সাইনবোর্ড এলাকা থেকে আমাদের সহ সভাপতি আলী আহমেদকে আটক করে পুলিশ। সেখানে নেতাকর্মীদের ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়া হয়। অথচ তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচীতে আসছিলেন। 

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL