1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

আমির হোসেন আমু গ্রেপ্তার

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩৯১ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।

তিনি সমকালকে বলেন, আজ সকালে আমির হোসেন আমুকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে বেশ কয়েকটি মামলা আছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে তোলা হবে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদের সন্ধান পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি করে তিনি এই অর্থ-সম্পদের মালিক হয়েছেন। দুদক তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

আমির হোসেন আমুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়ার পর অনুসন্ধানে নামে দুদকের গোয়েন্দা শাখা। দুদক জানায়, নামে-বেনামে আমুর বিপুল স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। এ পর্যন্ত তাঁর নামে ২০ কোটি ৩২ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে, যা বৈধ আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়। তবে প্রকাশ্য অনুসন্ধানে তাঁর অবৈধ সম্পদ অনেক বেড়ে যাবে বলে মনে করছে দুদক।

অভিযোগ রয়েছে, মন্ত্রী থাকাকালে আমু তাঁর নির্বাচনী এলাকা ঝালকাঠি-নলছিটিতে স্কুলের অফিস সহকারী, নৈশপ্রহরী ও আয়া নিয়োগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়েছেন। ঝালকাঠির এলজিইডি, শিক্ষা প্রকৌশল, গণপূর্ত অধিদপ্তর ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঠিকাদারের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নিতেন তিনি।

প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে দুদক জানায়, রাজধানীর ধানমন্ডির ১৫ নম্বর সড়কের কেয়ারী প্লাজায় আমির হোসেন আমুর দুটি ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া মিরপুরের রূপনগরে ১ কোটি ৩১ লাখ ৯৫ হাজার টাকার একটি প্লট রয়েছে তাঁর। ঢাকার অদূরে সাভারের বাটপাড়া মৌজায় রয়েছে অকৃষিজমি, যার দাম ৪৮ লাখ ৭২ হাজার টাকা। ইস্কাটনে একটি বাগানবাড়ি রয়েছে তাঁর নামে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর জমা ও বিনিয়োগ রয়েছে ১১ কোটি ৩২ লাখ টাকা। সব মিলিয়ে তাঁর নামে ২০ কোটি ৩২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL