দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নগরীর চাষাড়া মহিলা কলেজে সংলগ্ন এলাকায় অবৈধ ভাবে অটো ষ্ট্যান্ড বসিয়ে অটো প্রতি ৫০ টাকা হারে চাঁদা আদায় করার অভিযোগ উঠেছে লোকমান গাজী গংদের বিরুদ্ধে । এবিষয় ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী এক অটো চালক।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, চাঁদাবাজ লোকমান গাজী, মনির মোল্লা, মোঃ সাইদ , মোঃ সোহান, ভান্ডারী, রাজু, সর্ব সাং- জামতলা, থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জগণ সহ আরও অজ্ঞাতনামা ৪/৫ জন অত্র এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ, অসাধু ও খারাপ প্রকৃতির লোকজন। আমার নিজ মালিকানাধীন চার টি অটো চাষাড়া টু পঞ্চবটি রোডে চলাচল করে। কিছু দিন পূর্বে উক্ত বিবাদীগণ ফতুল্লা থানাধীন চাষাড়া নারায়ণগঞ্জ মহিলা কলেজের সামনে রাজনৈতিক জোর খাটাইয়া স্ট্যান্ডের সৃষ্টি করে। বেশ কয়েক মাস যাবৎ উক্ত চাঁদাবাজরা জামতলা একটি অফিস নিয়া সেখানে অটো ড্রাইভারদের নিয়ে চাঁদা দেয়ার নির্দেশ প্রদান করে। ৫০ টাকা চাঁদা না দিলে লাইনে গাড়ী চালাতে দিবে না বলে হুমকী প্রদান করে। সেই সাথে নারায়নগঞ্জ সদর থানা ছাত্রদলের সদ্য সাবেক ছাত্রদলের সভাপতি রবিন সরকার পায়েলের সম্মান ক্ষুন্ন করিয়া অবৈধ প্রক্রিয়ায় টাকা হাতানোর উদ্দেশ্যে তাহার নাম ভাঙ্গাইয়া প্রত্যেকটি অটো ড্রাইভারদের কাছ হইতে প্রতিদিন ৫০/-(পঞ্চাশ) টাকা জোর পূর্বক চাঁদা আদায় করিয়া আসিতেছে।
কিন্তু এর সাথে নারায়নগঞ্জ সদর থানা ছাত্রদলের সদ্য সাবেক ছাত্রদলের সভাপতি রবিন সরকার পায়েলের সম্পৃক্ততা নাই। বিবাদীদের চাপের মুখে পরিয়া বাধ্য হইয়া নারায়নগঞ্জ সদর থানা ছাত্র দলের সদ্য সাবেক সভাপতি রবিন সরকার পায়েল সহিত যোগাযোগ করিলে তিনি কোন অটো ড্রাইভারকে বিবাদীদেরকে কোন প্রকার চাঁদা দিতে নিষেধ করে।
অদ্য-০১/০৪/২০২৬ ইং তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন চাষাড়া নারায়নগঞ্জ মহিলা কলেজের সামনে বিবাদীগণ আমার অটো ড্রাইভারদের কাছ হইতে ৫০/-(পঞ্চাশ) টাকা করিয়া চাঁদা দাবী করিলে আমার ড্রাইভাররা আমাকে খবর দিলে আমি বিবাদীদেরকে জানাই যে, নারায়নগঞ্জ সদর থানা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি রবিন সরকার পায়েল কোন চাঁদা দিতে নিষেধ করিয়াছে এবং আমরা কোন চাঁদা দিবো না জানাইলে বিবাদীগণ আমাকে চর থাপ্পর ও কিলঘুষি লাথি মারে এবং আমার অটো চাষাড়া টু পঞ্চবটি রোডে অটো চলাচল করিতে দিবে না সহ আমাকে খুন জখম করার হুমকি প্রদান করে।
এমতাবস্থায় বিষয়টি অন্যান্য অটো ড্রাইভার ও মালিকদের সহিত আলোচনা করিয়া নারায়নগঞ্জ সদর থানা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি রবিন সরকার পায়েল এর অনুমতিক্রমে থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয় নারায়ণগঞ্জ সদর থানা ছাত্র দলের সাবেক সভাপতি রবিন সরকার পায়েল বলেন, কিছু কুচক্রী মহল আমাকে রাজনৈতিক ভাবে হেয় করার জন্য নানা অপ তথ্য ছড়াচ্ছে। আমার নাম ভাঙ্গিয়ে চাষাড়া মহিলা কলেজ সংলগ্ন এলাকায় অবৈধ ভাবে অটো ষ্ট্যান্ড বসিয়ে চাঁদাবাজী করে আসছে। যা আমি লোক মোখে শুনেছি। যেহেতু আমার নিজেরই অটো ব্যবসা আছে সেই সুবাদে আমার ড্রাইভারদের কাছ থেকে ঘটনার সত্যতা জানতে পেরেছি। এ বিষয় আমাদের সিনিয়র নেতাদের সাথে পরার্মশ করেছি। এবং সংশ্লিষ্ট প্রশাসনের দপ্তরের কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি। তারা বিষয়টি দেখবেন বলে আমাকে আশ্বাস্ত করেছেন। সেই সাথে যারা এই চাঁদা বাজির সাথে জড়িত তাদেরকে প্রশাসনের কাছে ধরিয়ে দেয়ার জন্য অটো চালকদের আহবান জানাচ্ছি।