1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য শ্রীঘরে বন্দরে হোসিয়ারি শ্রমিক জোবায়ের হত্যার প্রধান আসামি নাক্কী সজিব গ্রেফতার জগন্নাথদেবের রথযাত্রা উৎসব সুন্দরভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ‎ ফতুল্লায় স্বামী হত্যার অভিযোগে স্ত্রী শ্রীঘরে সোনারগাঁয়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় মাংস ব্যবসায়ীকে জরিমানা বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বন্দরে পল্লী বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় দুর্ঘটনা: চারদিন পর লাইনম্যানের মৃত্যু বন্দরে বর্জ্যে ভরাট কলাবাগের খাল সংস্কারের দাবি: ইউএনও বরাবর এলাকাবাসীর স্মারকলিপি প্রদান

বন্দরে হোসিয়ারি শ্রমিক জোবায়ের হত্যার প্রধান আসামি নাক্কী সজিব গ্রেফতার

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৯ Time View
bondhor

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ​নারায়ণগঞ্জের বন্দরে হোসিয়ারি শ্রমিক জোবায়ের (১৭) হত্যাকাণ্ডে জড়িত মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি নাক্কী সজিবকে (২৭) গ্রেফতার করেছে র‍্যাব।

‎শনিবার (১১ জুলাই) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ঢাকার যাত্রাবাড়ী থানা সংলগ্ন ডেমরা হাইওয়ের পাশে প্রিন্স রেস্তোরাঁর সামনে র‍্যাব-১১ ও র‍্যাব-১০ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

‎​গ্রেফতারকৃত সজিব নারায়ণগঞ্জের বন্দর থানার কল্যান্দী খালপাড় এলাকার দিদার হোসেনের ছেলে।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ জুন রাত সোয়া ৯টার দিকে বন্দর থানাধীন এনায়েতনগর কল্যান্দী ভাঙ্গা ব্রিজের কাছে হোসিয়ারি শ্রমিক জোবায়েরকে পথরোধ করে ছিনতাইকারীরা। তারা জোবায়েরের গলায় ধারালো ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে টাকা ও মোবাইল ফোন দাবি করে। জোবায়ের প্রতিবাদ করলে ছিনতাইকারীরা তার কোমরের নিচে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় তারা ভিকটিমের একটি রেডমি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।

‎​স্থানীয়দের সহায়তায় জোবায়েরকে প্রথমে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুন সকালে জোবায়ের মারা যান। এ ঘটনায় নিহতের পিতা মো. জাহাঙ্গীর হোসেন কালু বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

‎র‍্যাব জানায়, জোবায়ের হত্যাকাণ্ডের পর থেকেই বিষয়টি নিয়ে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। র‍্যাব-১১ নিজস্ব গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে আসামিকে শনাক্ত করে। পরবর্তীতে ঢাকা ও নারায়ণগঞ্জের যৌথ অভিযানে পলাতক আসামী নাক্কী সজিবকে গ্রেফতার করা হয়।

‎​র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL