1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বন্দরে পল্লী বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় দুর্ঘটনা: চারদিন পর লাইনম্যানের মৃত্যু বন্দরে বর্জ্যে ভরাট কলাবাগের খাল সংস্কারের দাবি: ইউএনও বরাবর এলাকাবাসীর স্মারকলিপি প্রদান ফতুল্লায় ভূমিদস্যূ রাহাত গংদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ

জাকির খাঁন নারায়ণগঞ্জে একজন বীরপুরুষ: দিদার খন্দকার

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৪৯৯ Time View
didar khandokar

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি দিদার খন্দকার বলেন, জাকির খান নারায়ণগঞ্জ জেলার সবচেয়ে সফল ছাত্র নেতা, যার নেতৃত্বে জেলার সবকটি আসনে জয় পেয়েছিলাম। সেই নেতা আজকে কারাবন্দি। আমরা তার মুক্তি কামনা করছি। যে নেতা নারায়ণগঞ্জে একজন বীরপুরুষ। স্বৈরাচারী শেখ হাসিনার সরকার আমলে নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানের পরিবার তাকে ভয় পেতো। অথচ তাকে আজ রাজনীতিক ও ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে।

এটা আমরা কোনভাবেই মেনে নিতে পারি না। জাকির ভাইয়ের নির্দেশে আমরা এখনো শান্ত আছি। জাকির খানকে মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করে কারাগারে পাঠিয়েছে। আমরা অনতিবিলম্বে তার মুক্তির দাবি জানাচ্ছি।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে শহরের দেওভোগ মাদ্রাসা এলাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জাকির খান শুধু নারায়ণগঞ্জে নয়, সারা বাংলাদেশে একটি ব্র্যান্ড। তিনি বিএনপি দলের জন্য বিরাট এক শক্তি। সেই শক্তিকে কাজে লাগিয়ে দলের হাত আরও শক্তিশালী করতে চাই। আর জাকির খানের নাম ভাঙিয়ে কেউ কোন রকম চাঁদাবাজি করবেন না। যদি কেউ তার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে যায় তাকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, জাকির খান মুক্তি পরিষদের আহবায়ক সলিমুল্লাহ সেলিম, যুগ্ম আহবায়ক ফরিদ আহমেদ, ব্যবসায়ী নাজির আহমেদ, দেওভোগ মাদ্রাসা কাটা কাপড় মার্কেট কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব রহমত উল্লাহ মানিক, কাশিপুর ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার খোকন সরদার সহ প্রমুখ।

দোয়া মাহফিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা সহ সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খারেদা জিয়ার সুস্থতা কামনা এবং সাবেক ছাত্রদল নেতা জাকির খানের মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL