1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

বন্দরে বিদ্যালয়ে কমিটির নির্বাচনের তফসিল নিয়ে নাটকীয়তা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫১৮ Time View

নারায়ণগঞ্জ বন্দর শিশুবাগ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষনাকে নাটকীয় কারন দেখিয়ে আদালতে মামলায় এখন আলোচনার-সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে। গত ২৪সেপ্টেম্বর মঙ্গলবার ম্যানেজিং কমিটির নির্বাচনী তফসিল বাতিল চেয়ে বন্দর শিশুবাগ বিদ্যালয়ের এক অভিভাবক সামীউল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়েরের পর অভিভাবকদের মাঝে এক অজানা শংকা বিরাজ করছে।

এ মামলায় ১০ জনকে বিবাদী করে মামলা দায়ের করা হয়। এরমধ্যে বিবাদীরা হচ্ছে যথাক্রমে বন্দর শিশুবাগ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি এ কে এম কুতুবউদ্দিন খান, সহ-সভাপতি মোঃ সুলতান খাঁন,সাধারণ সম্পাদক কাজী নাছির,অধ্যক্ষ রোখসানারা বেগম,ব্যবস্থাপনা পরিষদের সদস্য মোঃ মোশারফ খাঁন,মোঃ সাইফুল ইসলাম শ্যামল, কাজী জহিরুল ইসলাম,মোঃ আতিকুর রহমান মাসুম,মোঃ শাহ আলম ও জান্নাতুল ফেরদৌস।

এ ব্যাপারে মামলার আইনজীবীগন বলেন,সভাপতি এককভাবে তফসিল ঘোষণা করতে পারেনা। তিনি এখনো ভোটার তালিকাই তৈরি করেননি। এ ধরনের তফসিল অবাস্তব তাই এটা বেআইনি বাতিল ঘোষণা হওয়া উচিৎ। ভোটার তালিকা প্রকাশ না করে এবং নির্বাচন কমিশন বা নির্বাচন পরিচালনা পরিষদ গঠন না করে সভাপতির তফসিল ঘোষণা বিতর্ক তৈরি করেছে। তিনি সহ তার কমিটির মেয়াদ আগামী ১০ তারিখে শেষ হবে। এর পর তিনি কিভাবে নির্বাচন পরিচালনা করে। এটা অবৈধ ও এখতিয়ার বহিঃর্ভূত।

মামলার বাদী সামীউল ইসলাম জানান,এ নির্বাচন এককভাবে তফসিল ঘোষণা করেছে যা নেহাৎই অপ্রাসঙ্গীক। বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী ১০ অক্টোবর। বর্তমান সভাপতি তার পদ স্থায়ীত্ব করতে অনিয়মতান্ত্রিকভাবে নিজেই তফসিল ঘোষণা করেন। যা সভাপতি কিংবা পরিচালনা পর্ষদের তফসিল ঘোষণার এখতিয়ার গঠনতন্ত্র বর্হিভূত।

তথ্যসুত্রে,১৯৭০ সালে বন্দর শিশুবাগ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি নিয়মিত ম্যানেজিং কমিটি ও বেসরকারী বিদ্যালয়ের নীতিমালা অনুসারে পরিচালিত হয়ে আসছিল। তবে ২০১০ সালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের পর থেকে মেয়াদোত্তীর্ন হওয়ার পরেও পরবর্তীতে কোন নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা হয়নি।

তৎকালে ম্যানেজিং কমিটি অভিভাবকদের স্বার্থকে অগ্রাহ্য করে নিজেদের স্বার্থ হাসিল ও আজীবন স্বপদে থাকার জন্য রেজুলেশন করে নীতিমালা ভঙ্গ করে বিদ্যালয় পরিচালনা করে আসছিল যা সম্পূর্ণ বেআইনী ও অবৈধ। অভিভাবকদের ইচ্ছা ও আগ্রহ থাকা স্বত্বেও তারা নির্বাচন না দিয়ে অবৈধ ভাবে পরিচালনা করে আসছিল।

এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা জানায়,বন্দর শিশুবাগ বিদ্যালয় একটি স্বনামধন্য বিদ্যাপিঠ। কোমলমতি শিশুদের শিক্ষালয়ের স্থান। এ বিদ্যালয়টিকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। আমরা এ বিদ্যালয়ে সুনাম অক্ষুন্ন রাখতে পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নিয়ে গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে একটি শিক্ষাবান্ধব কমিটি আশা করছি।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL