1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

পুলিশের জালে লামাপাড়ার মাদক ব্যবসায়ী ইমরান

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৫৪১ Time View

সিদ্ধিরগঞ্জে ইমরান (৪৫) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হেমায়েত উদ্দিন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল তাঁতখানা বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ধৃত ইমরান গোদনাইল তাঁতখানা বৌবাজার এলাকার পিয়ার আলীর ছেলে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানায়, গত শুক্রবার রাতে পুলিশ গোদনাইল তাঁতখানা বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ আলমগীর ও আলী আহাম্মেদ নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ইমরান দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ইমরানকে পলাতক দেখিয়ে ৩ জনকে আসামী করে একটি মাদক মামলা দায়ের করা হয়। ওই মামলায় ইমরানকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানায়, ইমরান সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ী, তাঁতখানা বৌবাজার, এনায়েতনগর এবং ফতুল্লার নয়ামাটি, কুতুবপুর ও লামাপাড়া এলাকায় একটি মাদকের সিন্ডিকেট তৈরী করে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে।

পুলিশ তাকে ধরতে অভিযান পরিচালনা করলে সে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় থাকলে ফতুল্লা এলাকায় চলে যায়। আবার ফতুল্লা থানা পুলিশ অভিযান চালালে সিদ্ধিরগঞ্জ চলে আসে। ফলে পুলিশ তাকে ধরতে হিমশিম খায়। বর্তমানে লেবাস পাল্টে দাড়ি-টুপি ও পাঞ্জাবী পড়ে কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL