1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ফতুল্লায় স্বামী হত্যার অভিযোগে স্ত্রী শ্রীঘরে সোনারগাঁয়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় মাংস ব্যবসায়ীকে জরিমানা বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বন্দরে পল্লী বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় দুর্ঘটনা: চারদিন পর লাইনম্যানের মৃত্যু বন্দরে বর্জ্যে ভরাট কলাবাগের খাল সংস্কারের দাবি: ইউএনও বরাবর এলাকাবাসীর স্মারকলিপি প্রদান ফতুল্লায় ভূমিদস্যূ রাহাত গংদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত

সিদ্ধিরগঞ্জে নাশকতার ১২ মামলায় প্রধান আসামি কাউন্সিলর ইকবাল

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৩৮৩ Time View
nccXiqbal

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ কোটা আন্দোলন ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু থেকে শুরু করে সাইনবোর্ড পর্যন্ত এলাকায় সংঘর্ষ, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ১২টি মামলা হয়েছে। এসব মামলার প্রধান আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে। তাঁকে নাশকতার মূল পরিকল্পনাকারী ও হামলার নেতৃত্বদানকারী হিসেবে চিহিৃত করা হয়।

গত ১৯ জুলাই থেকে গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) পর্যন্ত গত ১১ দিনে ১২টি মামলা করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ১৮-১৯ জুলাই কোটাবিরোধী আন্দোলনের নামে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকে আগ্নিসংযোগ ও হাজী ইব্রাহিম খলির শপিং কমপ্লেক্সে আগুন দেয়। ঘটনার একদিন পর ডাচ বাংলা ব্যাংক থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

তাতে আরো বলা হয়, মহাসড়কে গাড়িতে আগুন, শিমড়াইল ও সাইনবোর্ডের পুলিশ বক্স ভাঙচুর, সানারপাড়ে আওয়ামীলীগ কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিুবর রহমানের বাড়িতে হামলা ভাঙচুর, লুটপাট, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়ার মালিকানাধীন পেট্রোল পাম্প শ্যামসে হামলা, ভাঙচুর, মহাসড়কে পুলিশের সঙ্গে দফায় দফায় হামলা, মিতালী মার্কেটের অফিসে অগ্নিসংযোগ, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, সাইনবোর্ডে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনের (পিবিআই) অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, জাতীয় যুব উন্নয়ন কর্পোরেশনে হামলা, ভাঙচুর, লুটপাটসহ বিভিন্নভাবে ধ্বংসযজ্ঞ চালানোর মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি ইকবাল হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল কালের কণ্ঠকে জানান, পুলিশের ওপর হামলা, গাড়িতে ও মার্কেটে অগ্নিসংযোগ, পাসপোর্ট অফিস ভাঙচুর, পিবিআই কার্যালয়ে হামলা লুটপাট, জাতীয় যুব উন্নয়ন কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১২ মামলায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।

র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১ লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, হেফাজতে ইসলামের আন্দোলনের সময় নাশকতার অভিযোগে কাউন্সিলর ইকবালকে গ্রেফতার করা হয়েছিল। এবার নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তাকে খুব শিগগির গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL